ফেঞ্চুগঞ্জে নির্বাচনী প্রচারণায় কামরান

প্রকাশিত: 9:17 AM, March 23, 2018

ফেঞ্চুগঞ্জে নির্বাচনী প্রচারণায় কামরান

সংবাদদাতা, ফেঞ্চুগঞ্জ: আগামী ২৯শে মার্চ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত । আসন্ন  নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের প্রচারণা। আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থীদের প্রচার ও পথসভায় যোগ দিচ্ছেন জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ। আওয়মীলীগ প্রার্থীদের প্রচারণায় নেমেছেন সিসিক’র সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

২২ মার্চ ২নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুবেদ আহমদ চৌধুরী শিপু, ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী লেইছ চৌধুরী, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসার আহমদ শাহ্ এর নির্বাচনী গনসংযোগ অংশ নেন কামরান।

গণসংযোগ কালে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখে কামরান । তিনি বলেন, দেশের উন্নয়নকে ধারাবাহিক রাখতে হলে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সোনার বাংলা গড়তে সহায়তা করুন।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন  আগামী জুনে এসএসসি , জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা

বিভিন্ন পথসভায় ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগ নেতা শওকত আলীর সভাপতিত্বে ও মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের সদস্য এ আর সেলিম, সিলেট জেলা স্বে”ছাসেবকলীগের সভাপতি আফছার আজিজ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, গৌছ সুলতান, আব্দুল বাছিত টুটুল, মুহিব উদ্দিন বাদল, মীর তরু, শাহ্ মুজিবুর রহমান জকন, জাহিদ ইকবাল সুনাম, মামুন আহমদ নেওয়াজ, সিরাজুল ইসলাম চৌধুরী, আলতাউর রহমান রুনু, আব্দুল আউয়াল কয়েস, মঈন উদ্দিন আহমদ, আব্দুল মালিক সাইস্তা, মিছবাহ আহমদ চৌধুরী, হাজী এনাম, বিজন দেবনাথ, কামরানুল ইসলাম, আজিম উদ্দিন, মাহমুদুল হক মিছলু, পারভেজ রাফুল মিয়া, জুনেদ আহমদ, ফারহান সাদিক, ঋষিকেশ দে রন্টু, রাজা উদ্দিন রাজু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ