সিলেট | |
প্রকাশিত: 5:08 PM, October 15, 2023
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। তবে ওই বিমানে থাকা পাইলটরা সুস্থ আছেন।
স্থানীয়রা জানান, বিমান বাহিনীর সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয়রা। সেখানে এখন উৎসুক জনতার ভিড়।
আইএসপিআর আরও বলেছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন বলে কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি