বন্যায় ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করলো ওয়ান পাউন্ড হসপিটাল

প্রকাশিত: 3:09 PM, August 22, 2022

বন্যায় ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করলো ওয়ান পাউন্ড হসপিটাল

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করলো ওয়ান পাউন্ড হসপিটাল।

ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে শতাব্দির ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারসমুহের গৃহ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। ২১ আগস্ট রবিবার বিশ্বনাথের পুরানগাও কোনাপাড়া গ্রামের মোঃ ইসমাইল গণি সাধুর গৃহ নির্মাণ বাবৎ একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ আশিক আলীর দানকৃত এক লক্ষ টাকা হস্থান্তরের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

 

দি ওয়ান পাউন্ড হসপিটাল ফ্লাড আপিল ২০২২ এর গৃহ নির্মাণ কার্যক্রমের এ কর্মসুচিতে উপস্থিত হয়ে এক লক্ষ টাকার চেক হস্থান্তর করেন হসপিটালের ট্রাস্টি ও লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটস ইউ.কের ফর্মার কাউন্সিলর কবি শাহ সোহেল আমিন, হসপিটালের ট্রাস্টি ও ট্রেজারার মাওলানা কবি সিরাজুল ইসলাম সাদ এবং হসপিটালের বিশ্বনাথ উপজেলা চীপ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।

 

এসময় উপস্থিত ছিলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন ইকবাল, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, আব্দুল গণিসহ এলাকার বিশিষ্টজনরা।

সর্বশেষ সংবাদ