সিলেট | |
প্রকাশিত: 1:02 PM, March 14, 2021
প্রভাতবেলা ডেস্ক:
বরগুনার বামনায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বামনা উপজেলার আমতলী গ্রামের হাফেজ আক্তারুজ্জামানের ছেলে মো. লোমান (১৩), মৃত আবু জাফরের পুত্র আবু হামজা (৯) এবং গুরুতর আহত নিহত লোমান মিয়ার বড় ভাই হাফেজ আইলান। তারা স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
জানা গেছে, পিরোজপুর জেলার ছারছিনা দরবার শরিফের মাহফিল শেষে মাহেন্দ্র করে বাড়ি ফেরার পথে শনিবার দিবাগত রাত ১০টার দিকে বরিশালের কাশিপুর নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী সাকুরা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লোমান ও হামজা নিহত হয়। গুরুতর আহত আইলানকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করেন। তার অবস্থাও আশংকাজনক।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমেলেস চন্দ হাওলাদার বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস ও বাসের ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি