সিলেট | |
প্রকাশিত: 5:49 PM, February 6, 2021
প্রভাতবেলা ডেস্ক:
অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক সরকার বাংলাদেশকে চিঠি দিয়েছে। চিঠিতে তারা বাংলাদেশের কাছে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণ কী-তার ব্যাখ্যা দিয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।
ড. মোমেন বলেন, মিয়ানমারের নতুন সরকার আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে, কী কারণে তারা ক্ষমতা দখল করেছে। তারা বলেছে, এক কোটির বেশি ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তাদের একটি দায়িত্ব চলে এসেছে।
মিয়ানমারের এই সামরিক সরকারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে খবর এসেছে যে মিলিটারি কমান্ডাররা রাখাইনে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা তাদের অভিযোগের কথা বলেছে যে তারা চলাফেরা করতে পারে না। আর্মি সরকার বলেছে, আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব, ধাপে ধাপে অবস্থার পরিবর্তন করব।
তিনি বলেন, আর্মিদের এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি