বাড়ী পৌঁছে দেবার কথা বলে ধর্ষণ

প্রকাশিত: 7:46 AM, April 24, 2018

বাড়ী পৌঁছে দেবার কথা বলে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত রোববার রাতে মামলা দায়ের পরপরই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার দুই যুবক হলেন নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের আল আমিন (৩৫) ও আব্দুল জলিল শাহীন (২২)।

গতকাল সোমবার বিকেলে শেরপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গ্রেপ্তার দুই ব্যক্তি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত শনিবার রাতে নালিতাবাড়ী পৌরশহরের বাড়িতে ফেরার সময় গ্রেপ্তার দুইজনসহ মোট ৩জন ব্যক্তি ওই তরুণীকে ধর্ষণ করেন।

নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন জানান, ঘটনাটি শনিবার হলেও রোববার রাতে থানায় মামলা করে নির্যাতিত তরুণীর পরিবার। রাতেই অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাঁদের আদালতে হাজির করা হয়।

সারোয়ার হোসেন মামলার নথি ও গ্রেপ্তারকৃতদের জবানবন্দির বরাত দিয়ে জানান, ঘটনার দিন রাতে নানির বাড়ি থেকে শহরের নিজ বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। পথে ওই তরুণীর সঙ্গে পূর্বপরিচিত আল আমিনের দেখা হয়। আল আমিন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন। এ সময় মোটরসাইকেলে করে শাহীন ও আরেকজন তাঁদের পেছনে আসে। এক পর্যায়ে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ের ভেতর নিয়ে ওই তরুণীকে আল আমিনসহ ৩ জন মিলে ধর্ষণ করে।

আরও পড়ুন  সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী আটক

নির্যাতিতা তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পরিদর্শক।

সর্বশেষ সংবাদ