সিলেট | |
প্রকাশিত: 6:02 PM, May 20, 2017
স্বেচ্ছাসেবক দলঃ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পুলিশী তল্লাশী ও ভাংচুরের প্রতিবাদে শনিবার দুপুরে সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরাবাজার অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে শিবগঞ্জ পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাশ নান্টুর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু। এছাড়াও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শাহিদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আবুল খায়ের, দিপক রায়, নাজিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা খালেদুর রশিদ ঝলক, আব্দুল হান্নান, দিলাল আহমদ, মোস্তফা কামাল ফরহাদ, আকবর হোসেন কয়ছর, আমিনুল ইসলাম সাজু, সালমান চৌধুরী, সুমন শিকদার, দেওয়ান নিজাম খান, এড. ইকবাল আহমদ, আব্দুল মতিন, দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, বিরেন্দ্র শর্মা, শামীম আহমদ লোকমান, আব্দুল খালিক মিল্টন, জাহাঙ্গির চৌধুরী, বদরুল আজাদ রানা, ইফতেখার আহমদ সুহেল, আবু তাহের মিশু, এসএম আক্তার, ইমরানুর ইসলাম জাসিম, ঝলক আচার্য্য, নুরুল ইসলাম, নোমান মাহমুদ কাওছার, জুয়েল আহমদ, আব্দুস সালাম, মাসুম আহমদ সাফিন, সাদিক শিকদার, দিলোয়ার হোসেন, আবু ইয়ামিন, সাদ্দাম হোসেন, মুহিবুর রহমান সুজন খান, ইমরান আহমদ সেতু, মাসুম আহমদ শাকিল, লিমন আহমদ, দিলোয়ার হোসেন লিজু, পাপলু আহমদ, শাহাজাহান চৌধুরী মাহি, মোস্তাক আহমদ, সেলিম আহমদ সাগর, মনির হোসেন, শিহাব আহমদ, কিবরিয়া আহমদ প্রমুখ।

সিলেট ছাত্রদলঃ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তলাশির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগরের উদ্যেগে শনিবার তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি এটিএম বেলায়েত হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি সোহেল মাহমুদ, বিপি দেব শুভ, জুয়েল আহমদ জুবেদ, রুম্মান আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামূল হক শামীম, জামিল আহমদ, কামরান হোসেন হেলাল, কয়েছ আহমদ, শাহীন আহমদ, আব্দুল হাছিব, মোঃ রুবেল আহমদ, মইন খাঁন, নির্ঝর রায়, শেখ সোহান, মিসলু আহমদ রাজ, রাজন আর্চাজ, নাজমূল ইসলাম, হাসানুল ইসলাম অপ্পি, নাকিব খাঁন, আলী আকবর, মুশাহীদুল ইসলাম মাহী, ফরহাদ আহমদ হৃদয়, মনসুর খাঁন, ছিদ্দিক খাঁন, জাবেদ আহমদ, আশরাফুল ইসলাম, সুহান আহমদ, ফাহিদুর রহমান, আদিল আহমদ, শাহরীয়ার ইমন, সৈয়দ নিয়াজ, সৌরভ হোসেন, ইমন খাঁন, শাজন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি