বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

 

প্রভাতবেলা ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

 

 

সোমবার (২৭ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক আদেশ জারির মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

সাজ্জাদুল হাসান বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব) মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হয়েছেন।

 

 

নেত্রকোনার মোহনগঞ্জের কর্মকর্তা সাজ্জাদুল ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৪ সালের ২ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সাজ্জাদুল হাসানকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছিল।সিলেট বিভাগীয় কমিশনার থাকার সময় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নতুন একান্ত সচিব-১ (পিএস) নিয়োগ পান সাজ্জাদুল হাসান।

২০১৮ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়। পরে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান ।

আরও পড়ুন  না ফেরার দেশে এইচ টি ইমাম

 

 

গত বছরের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হন সাজ্জাদুল হাসান। গত ১০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি। সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন।

 

 

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে নিয়োগের আদেশ জারি করা হয়েছে।  তবে চেয়ারম্যান ছাড়া আগের বিমানের পরিচালনা পর্ষদে আর কোনো পরিবর্তন হয়নি।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ