সিলেট | |
প্রকাশিত: 9:20 PM, May 24, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ পেলে ও ম্যারাডোনার মধ্যে অনেক মিল আছে। মিল কোথায় নিশ্চয় ভাবছেন ।
আসুন জেনে নেয়া যাক বিশ্ব ফুটবলের এই দুই কিংবদন্তি সুপার ডুপার তারকারদের অদ্ভুদ সাদৃশ্য।
পেলে-ম্যারাডোনাঃ দুজনেই জন্ম অক্টোবর মাসে, লাতিন আমেরিকায়, দরিদ্র পরিবারে ও বস্তিতে।
দুজনেই কখনও ব্যালন ডি’অর, অলিম্পিক এবং কোপা আমেরিকার শিরোপা জেতেননি।
উভয়েই জিতেছেন বিশ্বকাপ।
দুজনেরই জার্সি নম্বর ১০।
খুঁজলে নিশ্চয়ই আরও মিল বেড়িয়ে আসবে। তবে এগুলো হচ্ছে পেলে এবং ম্যারাডোনার বিশেষ কয়েকটি মিল।
তবে আরো একটি অদ্ভুত একটি মিলও কিন্তু আছে উভয়ের মধ্যে। একটি তারিখের মিল।
১৯৭০ বিশ্বকাপ ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। এম্যাচে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেছিলেন পেলে। বিশ্বকাপে এটাই ছিল তাঁর শেষ গোল। সেদিন ছিল ২১ জুন।
অন্যদিকে, ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে গ্রিসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এ ম্যাচে আর্জেন্টিনার ৪-০ ব্যবধানের জয়ে দলের তৃতীয় গোলটি করেছিলেন ম্যারাডোনা। সেদিনও ছিল ২১ জুন!
বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রায়ই ঠান্ডা লড়াইয়ে মেতে উঠেন দুই কিংবদন্তি।
কিন্তু অন্তত একটি ব্যাপারে তারা একমত হবেন-বিশ্বকাপে দুজনের শেষ গোলই হয়েছে একই দিনে।
এক্ষেত্রে নিশ্চিত গলায় গলায় সুর মিলে যাবে পেলে ও দিয়াগো ম্যারাডোনার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি