সিলেট | |
প্রকাশিত: 3:58 PM, July 23, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ পুরান বাজার এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার পুরান বাজার এলাকায় অভিযান চালায় মেজর মোঃ শওকাতুল মোনায়েম, সিনি. এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন সমন্বয়ে গঠিত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল । অভিযানে মো. জালাল উদ্দিন (২৫) নামের এক চোরাকারবারিকে ভারতীয় বিড়িসহ গ্রেফতার করে র্যাব-৯ ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত মো. জালাল উদ্দিন বিশ্বনাথ উপজেলার মজলিশবুকশাই গ্রামের মো. মোশাইদ আলীর পুত্র এবং চিহ্নিত চোরাকারবারি । জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি