সিলেট | |
প্রকাশিত: 3:08 PM, May 1, 2024
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সন্ধ্যায় তিনি বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হন।
পিউ রাজবাড়ী শহরের বিনোদপুর ২ নং রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা কৃষ্ণ কর্মকারের মেয়ে।
ফেসবুক পোস্টে পিউ কর্মকার লেখেন, ‘গুচ্ছ আমার শেষ ভরসা ছিল। জানিনা কবে রেজাল্ট দেবে। পরীক্ষাও মোটামুটি হইছিল, একটা আশা ছিল। কিন্তু আমার ভাগ্য সেই আশাটাও পূরণ করতে দিলনা। ৫টা অপশন থাকে। তার মধ্যে আমি বায়োলজি আর ইংরেজি এর বৃত্ত ভরাট করে ফেলেছিলাম ভুল করে। আজকে সেটা দেখলাম। কিন্তু আমি উত্তর করছিলাম বাংলা এর। আমার সব স্বপ্ন শেষ। একে একে ঢাবি, রাবি, জাবি থেকে একটু একটুর জন্য ধাক্কা খাই। জানি এটাও আমার চেষ্টা কম ছিল না। সারাদিন রাত এক করে পড়তাম। মা-বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমি কিচ্ছু দিতে পারিনি। দাদার ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে। আমারও স্বপ্ন ছিল ছোট থেকেই যে, ডাক্তার হব। আমার ভাগ্য এতটাই খারাপ ছিল মেডিকেলে ভর্তি এর প্রিপারেশন নেওয়াও শুরু করি কিন্তু মেডিকেলে বসতে পারি না। এটা থেকেও বিশাল একটা ধাক্কা খাই। অনেক ভেঙে পড়ছিলাম তাও হাল ছাড়িনি। এই ভর্তির সময়টা যে কত কষ্ট দিছে আমাকে। এই সব আমি আর নিতে পারছিনা। আমি শুধু একটা আশ্রয় খুঁজতেছিলাম। শেষ আশ্রয় সেটাও শেষ হলো।
মার কাছে মাঝে মধ্যে কাঁদি। মাও বোঝেনি আমাকে। আমি একটা বোঝা সবার কাছে। আমার এই মৃত্যুর জন্য আমার এই বড় বড় স্বপ্নই দায়ী। আমি আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারিনি। আমাকে শেষ বারের মত দেখতে চাইলে নদীর জলেই খুঁজো। আমার মৃত্যুটা এভাবেও চাইনি। ভালো থাইকো সবাই। আমি আমার এই জীবনটা আর নিতে পারছি না। আমারে মাফ করে দিও সবাই। এভাবে দম বন্ধ করে বাঁচতে পারছি না আর।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি