সিলেট | |
প্রকাশিত: 1:36 PM, July 17, 2017
সংবাদদাতা, বিয়ানীবাজার:সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। কলেজটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাড়ীর অনতিদুরেই অবস্থিত। ক্লাসে ঢুকে প্রতিপক্ষের কর্মীকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে ছাত্রলীগ ক্যাডাররা। এরপর অস্ত্র উচিয়ে বীরদর্পে ক্যাম্পাস ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুলি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে।
কলেজ ক্যাম্পাস সহ গোটা পৌর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি