ব্যক্তিস্বার্থের রাজনীতি কখনও কিছু দিতে পারে নাঃ শেখ হাসিনা

প্রকাশিত: 9:58 PM, July 28, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ জনস্বার্থ, জনকল্যাণ ও জনগণের মঙ্গলের জন্য রাজনীতি হলে দেশকে কিছু দেয়া যায় এবং আমরা তাই করছি। কিন্তু ব্যক্তিস্বার্থের রাজনীতি কখনও জনগণ ও দেশকে কিছু দিতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের আশ্রয়দাতা হিসেবে আখ্যায়িত করে যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন, ইতিহাস তাদের কখনও ক্ষমা করে না’।

 

বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের বিভিন্ন উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিস্বার্থে রাজনীতি করা হলে সেই রাজনীতি দেশকে কিছুই দিতে পারে না। এসব কারণে বিএনপির প্রতি জনগণের কোনো আস্থা নেই’।

 

শুক্রবার (২৭ জুলাই)  সরকারি বাসভবন গণভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার বক্তব্য দেন।

আরও পড়ুন  আমি যে দলকে চিনি সেটা এই দল নয়- পাপন

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

১৯৯৪ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তিনি বলেন, বিএনপির শাসনামলে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং মানুষ হত্যা করা হয়েছে। এ কারণে বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নেই’।

 

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা অতীতে লুটপাট করেছে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে আবারও তারা লুটেপুটে খাবে এবং শুধু নিজেদের ভাগ্য গড়বে। বিএনপির ২০০১-০৬ সালের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ওই সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, বাড়িঘরে লুটপাট করা হয়েছে’।

 

প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালে সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও এবং নির্বাচন প্রতিহত করার নামে প্রিসাইডিং ও সরকারি প্রিসাইডিং অফিসার, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দেয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৭ সদস্যকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন  নিশ্চয়ই আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসবো – প্রধানমন্ত্রী

 

বর্তমান সরকারের সাফল্য ও অর্জনগুলো জনগণের কাছে তুলে ধরে আগামী সাধারণ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ