ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ব্যাপক গোলাগুলি ২ জন নিহত

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক:  ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পার্লামেন্টের অধিবেশন মূলতবি করে ওই এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। প্রথমিক খবরে জানা যাচ্ছে, দুইজন নিহত এবং এক পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন পথচারী নারী রয়েছেন, যাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে এবং অপরজন হামলাকারী আততায়ী। স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৩টার পার্লামেন্ট এলাকার ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে বিবিসি ও ডেইলি মেইলসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, পার্লামেন্ট ভবনের আশেপাশে প্রচন্ড গোলাগুলির শব্দ শুনা যাচ্ছে। পুলিশ এক ব্যক্তিকে কয়েকবার গুলি করেছে। তার হাতে চাকু ছিল বলে ধারণা করা হচ্ছে। ভবনের আশেপাশে সবাইকে নিরাপদ স্থানে অবস্থা নিতে বলা হয়েছে। পার্লামেন্টের সামনে পাতাল ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে।

ডেইলি মেইলের খবরে বলা হচ্ছে, ব্রিটেনের পার্লামেন্টের বাইরে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। আক্রান্ত হওয়ায় পুলিশের কর্মকর্তারা দু’জনকে গুলি করেছেন। এ ঘটনায় পার্লামেন্ট সামনে পাতাল ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে। পার্লামেন্ট এলাকা এড়িয়ে চলতে স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

আরও পড়ুন  পবিত্র শবে বরাত আজ

বিস্ফোরণ ও গুলির খবরে গাড়িতে চড়ে দ্রুত পার্লামেন্ট ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। পার্লামেন্টের সদস্যদের ভেতরে নিজেদের কার্যালয়ে থাকতে বলা হয়েছে।

ঘটনার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে অধিবেশন চলছিল। বিস্ফোরণ ও গুলির খবরে তৎক্ষণাৎ অধিবেশন স্থগিত করা হয়।

বিবিসির তাৎক্ষণিক বুলেটিনে বলা হচ্ছে, সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।

ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেওয়া হচ্ছে এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কীনা তা এখনও নিশ্চিত করা যায় নি।

দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুর উপর পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেবার খবর পাওয়া যাচ্ছে।

সংসদের ভেতর থেকে কাউকে বেরতে বারণ করা হয়েছে।

আরও পড়ুন  করোনায় আরও ৫২ মৃত্যু, শনাক্ত ৭,০৭৫

বিবিসির ওয়েস্টমিনিস্টার সংবাদদাতা লরা কুয়েন্সবার্গ জানাচ্ছেন পুলিশ তাকে বলেছে একজনকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

সংসদ সদস্যরা বলছেন, তিন থেকে চারটি গুলির আওয়াজ শোনা গেছে।

গোটা এলাকা জুড়ে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে।

বিবিসির সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানাচ্ছেন অন্তত ১২ জন সেতুর উপরের হামলায় আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসির সংবাদদাতা আরো জানাচ্ছেন সংসদ এলাকার ভেতরে আরো মানুষ আহত হয়ে পড়ে আছেন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা বলে আখ্যায়িত করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ