বড়লেখার দৌলতপুর বাজার পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত: 4:09 PM, November 22, 2020

বড়লেখার দৌলতপুর বাজার পরিচালনা কমিটি গঠন
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দৌলতপুর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নিজস্ব সংবাদদাতা।
ইউ পি সদস্য মোঃ শামীম উদ্দীনকে সভাপতি ও এমরানুল হক বাবু কে সেক্রেটারী করে ৩ নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের  দৌলতপুর বাজার পরিচালনা কমিটির  ২৩ সদস্য বিশিষ্ট পুর্নাংগ কমিটি এক বছরের জন্য গঠন করা হয়েছে।
শনিবার (২১ শে নভেম্বর) রাত ৮ টায় হান্নান ম্যানশনে মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে দৌলতপুর বাজারস্থ সকল ব্যবসায়ীদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি ৫ জন যথাক্রমে  হাজী নজরুল ইসলাম,আবুল আজাদ,খছরুজ্জামান,আব্দুল কাদির ও কুতুব আলী।
সহ-সেক্রেটারী ছাদেক হোসাইন,কোষাধ্যক্ষ হাজী আকবর হোসেন,সহ-কোষাধ্যক্ষ জুবের আহমদ,সাংগঠনিক সম্পাদক জিল্লুল করিম ময়নুল,সহ-সাংগঠনিক ময়নুল ইসলাম,প্রচার সম্পাদক জুবায়ের আহমদ,সহ-প্রচার সম্পাদক জয়নুল ইসলাম,দপ্তর সম্পাদক আতিকুর রহমান,সহ-সম্পাদক আহমদ ফয়সল।
৭ জন কার্ষকরী সদস্য যথাক্রমে মোঃআনোয়ার হোসাইন, মোঃআব্দুল নুর,মোঃছায়াদ আলী, আজাদ আহমদ,মোঃফয়জুল ইসলাম, মামুন আহমদ, সায়দুল হক।
সভাশেষে বাজারের প্রবীণ ব্যবসায়ী ডাক্তার মোঃ শাহজাহানের  মৃত্যুতে গভীর শোক,সমবেদনা প্রকাশ করা হয় এবং তারঁ রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ