মঈনপুর প্রাথমিক বিদ্যালয়ে পানীয়-জলের তীব্র সংকট

প্রকাশিত: 1:18 PM, August 29, 2016

প্রতিনিধি, ছাতক: ছাতকের মঈন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিউবয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তাই বিদ্যালয় চলাকালীন সময়ে প্রায় ৫০০ শিশু শিক্ষার্থী পানির অভাবে তৃষ্ণা মেটাতে ব্যর্থ হচ্ছে।
টিওবয়েলের মাথা (হেড) চুরি হয়ে গেছে অনেক আগেই। অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘ দিন ধরে। তাই দিনের পর দিন বিদ্যালয় চলাকালীন সময়ে প্রায় ৫০০  শিশু শিক্ষার্থী পানীয় জলের দূর্ভোগ পোহাচ্ছে।
মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী মিনারা বেগম জানায়, খাবার পানির প্রয়োজনে তাদের পাশের হাই স্কুলের টিওবওয়েলে গেলে হাই স্কুলের স্যাররা  বকা দিয়ে বলেন,‘তোমরা ইখানো আইয়া পানি খাও কেনে বাজারো গিয়া খাওনা কেনে।’
স্কুলের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার বলেন,টিউবয়েলের পানিতে সামান্য আর্সেনিক থাকায় টিউবয়েল ঠিক করাইতেছিনা এবং সরকারি কোনু বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছিনা।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের মুটো ফোন ০১৭২৮২০০১৮০  নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন টি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের সভাপতি এমদাদুল হক ছালিক ,প্রচন্ড গমরে কোমলমতি ছাএ -ছাএীদের বিশুদ্ধ জলের অভাব মেটাতে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ