সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদকঃ
সিলেটে এয়ারপোর্ট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাকের আহমদ (২৪) নামে এক যুবক নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার(২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এয়ারপোর্ট সড়কের মালনিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকের আহমদ নগরের উপশহর বি-ব্লকের ২৬ নম্বর সড়কের ৩ নং বাসার আবুল কালাম আজাদের ছেলে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফারুক আহমদ বলেন, দুর্ঘটনায় আহত তিন যুবককে হাসপাতালে আনা হলে সাকের আহমদ নামের যুবক মারা যান। এছাড়া তাহিদ ও সনুকুল নামের দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি