মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি মাতুক গ্রেপ্তার

প্রকাশিত: 3:24 PM, May 12, 2021

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

 

বুধবার (১১ মে) রাতে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আতিকুর রহমান লিমন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে ১০ এপ্রিল মারামারির সঙ্গে জড়িত অভিযোগ এনে একটি মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ