সিলেট | |
প্রকাশিত: 8:43 PM, April 21, 2021
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে রিপন দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছেন ছিনতাইকারীরা।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে কুসুমবাগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছেন।
আহত রিপন দেবনাথ মৌলভীবাজার সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামের নীলমনি দেবনাথের ছেলে।
রিপন দেবনাথ বলেন, ‘সকালে আমার মালিকানাধীন শমশেরগঞ্জ বাজারে অবস্থিত রেডিয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাম মেশিন কেনার জন্য সিটি ব্যাংকে চার লাখ টাকা জমা দিতে যাই। হঠাৎ একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা আমার হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যান।’
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এ ঘটনাকে ছিনতাই বলছি। এছাড়া বিষয়টি কতটুকু সত্য-মিথ্যা তা তদন্ত করা হচ্ছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি