মৌলভীবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

মৌলভীবাজার  সংবাদদাতাঃ বন্যায় মৌলভীবাজারের সঙ্গে সিলেট ও জেলার চার উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে বানভাসি মানুষ।
বন্যায় মনু নদের বাঁধ ভেঙে যাওয়ায় সড়ক প্লাবিত হয়েছে। জণজীবন হয়ে পড়েছে বিচ্ছিন্ন।

বন্যা ভয়াবহ রূপ ধারন করার ফলে মৌলভীবাজার-সিলেট রোডে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে সিলেটের সঙ্গে মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

এর আগে শনিবার (১৬ জুন) মৌলভীবাজার-রাজনগর-সিলেট রোডের রাজনগর উপজেলাধীন কদমহাটা এলাকায় বন্যার পানিতে রাস্তা তলিয়ে গেলে এই রোডে যান চলাচল বন্ধ করা হয়।

 

মৌলভীবাজার শহরের একাংশ প্লাবিত হয়েছে মনুর বাঁধ ভাঙায় ফলে। পৌরসভার তিনটি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাছেন। শহর ও শহরতলীর বাসাবাড়ি প্রায় পাঁচ পানিতে ডুবে গেছে। দুর্ভোগে পড়েছেন পানিবন্দিরা।

সিলেটের মৌলভীবাজার জেলার মানুষের জন্য এবারের ঈদ তাদের জন্য আনন্দের পরিবর্তে দুর্ভোগ হয়ে সামনে এসেছে। আনন্দ ভাসে গেছে বন্যার পানিতে।

আরও পড়ুন  সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মৌলভীবাজার জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলাম জানান, শহরে পাঁচটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বন্যা মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে। পানিবন্দিদের উদ্ধার কাজ চলছে। উপজেলাগুলোতে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

 

মনুর নদীর পানি বিপদসীমা অতিক্রম করে দ্রুত গতিতে পানি প্রবেশ করে মূল শহরে। মৌলভীবাজার-সিলেট রোড পানিতে তলিয়ে গেছে। চলাচল বন্ধ করে উদ্ধার তৎপরতা চলছে আইনশৃখলা বাহিনী। রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে রাখা হয়েছে।

 

কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সেনাবাহিনী বন্যার্তদের সাহায্য ও সহযোগিতায় কাজ করে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ