সিলেট | |
প্রকাশিত: 4:51 PM, September 18, 2021
দলে দলে শরণার্থী ভিড় জমাচ্ছেন যুক্তরাষ্ট্র-মেক্সিকো বর্ডার ব্রিজ সীমান্তে। ইতিমধ্যে অন্তত ১০ হাজার মানুষ এখানে এসেছেন। ধারণা করা হচ্ছে, আরও কয়েক হাজার আসবেন। তবে এদের কাউকেই ঢুকতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সবাইকেই প্লেনে করে আবার ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। বিশ্বভূবন ডেস্ক♦
শনিবার (১৮ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে প্রকাশ, ফ্লাইটগুলো রবিবার থেকে শুরু হবে। দিনে আটটি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হতে পারে। এসব জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
অভিবাসীরা বেশিরভাগই হাইতিয়ান। তবে কিছু কিউবান, পেরুভিয়ান, ভেনিজুয়েলান এবং নিকারাগুয়ানও উপস্থিত আছেন। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রটেকশন সংস্থা জানিয়েছে, অভিবাসীদের আগমনের কারণে জরুরি নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজন পড়ায় শুক্রবার ডেল রিওতে সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ ছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি