সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক♦ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তারা সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে এই বিক্ষোভ করছেন।
রবিবার(১নভেম্বর) বেলা ১১টার পর বিক্ষোভ শুরু হয়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। কাঁটাবন ও শাহবাগ এবং বাংলামোটর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া। পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।
করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি