সিলেট | |
প্রকাশিত: 2:49 PM, June 22, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বন্যা।
রোববার (২১ জুন) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে। রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আছি।’
৬৩ বছর বয়সী এ সংগীতশিল্পী জানান, মঙ্গলবার দ্বিতীয়বারের মত তার নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য। এবারের রিপোর্ট ‘নেগেটিভ’ আসবে বলে আশা করছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেলেও ধ্রুপদী, টপ্পা ও কীর্তনও গেয়েছেন।
১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্ম নেওয়া বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধায়ের মত সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি। সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন।
সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার সম্মাননা পেয়েছেন। ২০১৭ সালে ভারত সরকার তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ কর্তৃক প্রদত্ত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৭’ পেয়েছেন এই প্রখ্যাত এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি