সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল থেকে আরও এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তা করছে সরকার।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সেই সাথে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।
চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারাদেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। পরদিন ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। যা আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত জারি থাকবে।
তবে লকডাউন বাড়বে কিনা এ নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় সেতুমন্ত্রী আজ লকডাউন বাড়ানোর সেই ইঙ্গিতই দিলেন।
লকডাউনে গণপরিবহন ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও গত বুধবার (৭ এপ্রিল) শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহনে চলাচলের অনুমোদন দেয়। আর শুক্রবার থেকে শপিংমল ও দোকানপাট খোলা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি