সিলেট | |
প্রকাশিত: 6:49 PM, December 13, 2020
লাইফস্টাইল ডেস্ক:
লাউ-ডাল কিংবা লাউ-চিংড়ি খেতে পছন্দ করি আমরা কমবেশি সবাই। লাউ কেবল খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও এর কদর বেশ। জেনে নিন নিয়মিত লাউ খাওয়া কেন জরুরি সেটা।
১. লাউয়ের ৯৬ শতাংশই পানি। ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীরের পানির ঘাটতি মেটে।
২. লাউ রক্তের কোলেস্টেরল কমতে সাহায্য করে।
৩. লাউয়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টে। এসব উপাদান হার্টের জন্য উপকারী।
৪. জন্ডিস ও কিডনির সমস্যায় খেতে পারেন লাউ।
৫. লাউয়ে খুব কম পরিমাণে ক্যালোরি ও প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। কাজেই ওজন কমাতে সাহায্য করে এটি।
৬. ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবজি লাউ।
৭. লাউ রয়েছে দ্রবণীয়, অদ্রবণীয় ফাইবার ও পানি। দ্রবণীয় ফাইবার খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যা যেমন
৮. কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ও অ্যাসিডিটির সমস্যা মোকাবিলা করে। যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্য লাউ আদর্শ।
৯. লাউ পাতার তরকারী মস্তিষ্ক ঠাণ্ডা রাখে, ইনসোমনিয়া বা ঘুমে সমস্যার সমাধান করে। লাউ দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে।
১০. ইউরিন ইনফেকশনে খুব উপকারী লাউ।
১১. শরীর ঠাণ্ডা রাখে লাউ। হিটস্ট্রোক প্রতিরোধে লাউয়ের বিকল্প নেই।
১২. লাউ কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে আর পেট পরিষ্কার থাকার কারণে ত্বকও ভালো থাকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি