লো-স্কোরিং ম্যাচে ব্রাদার্সকে হারিয়েছে ওয়ান্ডারার্স

প্রকাশিত: 11:02 PM, January 2, 2024

লো-স্কোরিং ম্যাচে ব্রাদার্সকে হারিয়েছে ওয়ান্ডারার্স

তানজীল শাহরিয়ার : মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ১২শ ম্যাচে তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে ওয়ান্ডারার্স ৷ এবারের লীগে এটি তাদের ১ম জয়।

 

 

সকালে টসে জিতে ব্রাদার্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৮.২ অভারে ১৯ রানে দুই অপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ব্রাদার্স। ৩য় উইকেট জুটিতে ২৮ রানের জুটি গড়ে প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেন বাপ্পা এবং সুজন।

 

 

দলীয় ৪৭ রানে বাপ্পা ১৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ১৭ রান করে আউট হয়ে ফেরেন সুজনও, স্কোরবোর্ডে তখন ৬৬ রান!

 

 

এই দুই ব্যাটারের বিদায়ের পর সুমন এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে গেলেও বড়ো কোনো জুটি গড়তে পারেননি। ব্রাদার্সের ব্যাটারদের উইকেটে থিতু হতে দেননি ওয়ান্ডারার্সের বোলাররা।

 

 

নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে ওয়ান্ডারার্স। রানের চাকাও সচল করতে দেয়নি। ফলে বড়ো স্কোর গড়ার সুযোগ পায়নি ব্রাদার্স।

আরও পড়ুন  ছাত্রলীগের ধর্ষণকান্ডের বিচারের দাবীতে ছাত্রফ্রন্টের মিছিল

 

 

৪৫.৩ অভারে সব উইকেট হারিয়ে সাকল্যে ১২৭ রান তোলে ব্রাদার্স।

 

 

সুমন ইনিংসের সর্বোচ্চ ৩২ রান করেন। অন্যান্য ব্যাটারদের মধ্যে রাজিব ১৩, সাদিক ১২, আনু ১০ রান করেন।

 

 

ওয়ান্ডারার্সের মমিন ৮.৩ অভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। মাহিন, অজিত, লাবিদ, ফাহাদ এবং মইনুল ১টি করে উইকেট লাভ করেন।

 

 

১৩ রানে ১ম উইকেট হারালেও মাহিন দ্রুত রান তুলে ওয়ান্ডারার্সকে কিছুটা স্বস্তি এনে দেন। মাত্র ৭.৪ অভারেই স্কোরবোর্ডে ৩৩ রান ওঠে। তবে ব্রাদার্সের বোলাররাও দ্রুত ছন্দে ফিরে উইকেট তুলে নিয়ে ওয়ান্ডারার্সকে বেশ চাপে ফেলে দেন।

 

 

৩৩/২ থেকে ৭৭/৮ — ৪৪ রানে ৭জন ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে চালকের আসনে চলে আসে ওয়ান্ডারার্স! কিন্তু, মমিন যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ান, একাই টেনে নিয়ে যেতে থাকেন ওয়ান্ডারার্সকে।

আরও পড়ুন  জৈন্তাপুরে ভারতীয় শাড়িসহ যুবক আটক

 

 

স্নায়ুক্ষয়ী ম্যাচে নিজের সামর্থ্যের সেরাটা ঢেলে দেন মমিন। ৮ম উইকেটে ‘অমূল্য’ ৫১ রান তুলে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। জুটিতে অজিতের অবদান ছিলো মাত্র ৪!

 

 

৪০.৪ অভারে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে ওয়ান্ডারার্স।

 

 

মমিন ১১২ বল মোকাবেলা করে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৬টি চার এবং ২টি ছক্কায় এই অসাধারণ ইনিংসটি সাজিয়েছেন তিনি। মাহিন ২৩, মইনুল ১৫ রান করেন।

 

 

ব্রাদার্সের রনি ১৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। সামাদ ২টি, জনি এবং বাপ্পা ১টি করে উইকেট লাভ করেন।

 

 

অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন ওয়ান্ডারার্সের মমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ