সিলেট ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: শঙ্কা সংশয়ের দোলাচলে দুলছে মেয়র আরিফুল হক চৌধুরীরর চেয়ার। বরখাস্ত স্থগিত পাল্টা স্থগিতের আইনী ফরমান চলছে ।
মেয়রপদে ফিরতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। ফলে সিলেটের মেয়র পদে ফিরতে আরিফুল হক চৌধুরী আপাতত কোনো বাধা নেই। তবে শঙ্কামুক্ত নয় আরিফের চেয়ার। রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ফের বরখাস্তের খড়গ আসতে পারে । এমনটাই অভিমত সংশ্লিষ্ট মহলের।
বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন।
আদালতে আরিফুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আব্দুল হালিম কাফি।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। পরে তিনি বলেন, আমরা আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানিয়েছি। হাইকোর্টের আদেশ পেলে আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার বিষয়ে সিদ্ধান্ত নেব। সে জন্য স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানানো হয়। আদালত তা বাদ দিয়েছেন।
এর আগে ২ এপ্রিল আরিফুল হক চৌধুরীর মেয়রের দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মাথায় তাকে ফের সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুই বছর তিন মাস পর সেদিন তিনি দায়িত্ব নিয়েছিলেন।
সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩ এপ্রিল রিট করেন আরিফুল। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন হাইকোর্ট রুলসহ বরখাস্তের আদেশ স্থগিত করেন। এর দুই দিনের মাথায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এর ওপর শুনানি হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি