সিলেট | |
প্রকাশিত: 4:45 PM, March 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মহানগর ও শরহতলীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৭ মার্চ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরাণ থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা নয়াবস্তি ও আশপাশ এলাকা।
এছাড়াও ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন উৎসব সেন্টার, রোজভিউ, ডুবরীহাওর, পুলিশ ফাড়ি, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, ওসমানী জাদুঘর, হাফিজ কমপ্লেক্সের আশেপাশের এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি