সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
পবিত্র শবে বরাতের রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজার হায়দরপুর গ্রামে। নিহত যুবক ফাহিম আহমদ (২৪) আব্দুল মানিকের ছেলে । তিনি কাতার থেকে ৩-৪ মাস আগে দেশে আসেন।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি