সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষক শহিদুল ইসলামকে নির্যাতন ও জুতার মালা গলায় পরিয়ে অপমানকারী ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী ও সাবেক ইউপি সদস্য ও শ্রমিক নেতা ছাত্তার শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর দাখিল মাদ্রাসার শিক্ষক কাম অফিস সহকারী ও স্থানীয় একটি মসজিদের ইমামকে নির্যাতন ও গলায় জুতার মালা পড়িয়ে অপমানকারী দলের মূলহোতা দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা রাড়ি ও সাবেক মেম্বার সাত্তার সিকদার পুলিশের (বিশেষ শাখা) হাতে গ্রেফতার। বৃহস্পতিবার বিকেলে পুলিশের (বিশেষ শাখা) অভিযান চালিয়ে মুলাদি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাঈমুল হক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি