শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: 11:29 AM, December 19, 2023

শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু ধর্ষণের অভিযোগ
প্রভাতবেলা ডেস্ক: টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) নিরাপত্তা ব্যারাকের ভেতর ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত আব্দুল হাইকে (৪৫) গ্রেফতার করে। অভিযুক্ত আব্দুল হাই শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

সরেজমিন জানা যায়, শনিবার বিজয় দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা বন্দিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠান চলাকালে দুপুরে নিরাপত্তাকর্মী আব্দুল হাই শিশুটিকে চিপস ও চকলেট দেওয়ার কথা বলে উন্নয়ন কেন্দ্রের ১০ নম্বর নিজ ব্যারাকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে অসুস্থ শিশুটিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটির উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

 

আরও পড়ুন  যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

ঘটনার পরদিন রোববার বিষয়টি নিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের নেতৃত্বে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সোমবার শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দেন।

 

শিশুটির বাবা বলেন, আমরা স্ত্রী শিশু উন্নয়ন কেন্দ্রে চাকরি করেন। আমরা শিশু উন্নয়ন কেন্দ্রের আবাসিক ভবনে বাস করি। আব্দুল হাই তাদের ব্যারাকে নিয়ে আমার শিশু মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের কাছে জানালে তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনার দুই দিন পর সোমবার থানায় লিখিত অভিযোগ করেছি।

 

তত্ত্বাবধায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সত্য নয়।পুলিশ এসেছিল আব্দুল হাইকে নিয়ে গেছে।

 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ