সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনেছিলেন দেশের প্রয়াত চলচ্চিত্র পরিচালক দীলিপ বিশ্বাস। এ তথ্য জানিয়েছেন বিখ্যাত ওই নির্মাতার ছেলে দেবাশীষ বিশ্বাস। দেবাশীষ নিজেও মনে করেন, ‘পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান।’

বুধবার নিজের ফেসবুক টাইমলাইনে এ কথা জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘১৯৯২ সালের কথা। আমার বাবা দীলিপ বিশ্বাস চিরতরে বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন। সবাই তাকে গুলশান-বনানী-বারিধারায় সেটা কেনার উপদেশ দিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে পরীবাগ নামক জায়গায় ফ্ল্যাট টি কিনলেন, যেটি কিনা তখন থেকে এখন পর্যন্ত আমাদের একমাত্র বর্তমান ও স্থায়ী নিবাস।”
দেবাশীষ আরো লিখেছেন, মসজিদ সংলগ্ন পরীবাগে এত দাম দিয়ে কেন ফ্ল্যাট কেনা হলো, বাবাকে এই প্রশ্ন করা হলে তিনি সবসময় বলতেন, ‘অন্য কোন জায়গায় চাইলেই তো কিনতে পারতাম, কিন্তু ভোর বেলায় মসজিদ থেকে ফজরের আজান তো শুনতে পেতাম না। তাই এখানেই ফ্ল্যাট টা কিনেছি, যাতে ফযরের আজান শুনে আমার ঘুমটা ভাংগে।’

সনু নিগমকে ধিক্কার জানিয়ে নির্মাতা দেবাশীষ লিখেছেন, ‘আমিও মনে করি, পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। আমি যতবার যতগুলো মাজার-মসজিদে গিয়েছি, অন্য অনেকেরই হয়তো যাওয়া হয়নি। তাই বলছি- রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, মোহিত চৌহান, অরিজিতদের যাতাকলে পিষ্ট, দিশেহারা, নেশায় আসক্ত, খ্যাতিক্ষুধায় আক্রান্ত, মানসিকভাবে অসুস্থ সনু নিগমকে ধিক্কার জানানোর ভাষাও আজ আমি হারিয়ে ফেলেছি।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি