শেখ রাসেলের জন্মদিনে জেলা ও মহানগর আ.লীগের কর্মসূচি

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

শেখ রাসেলের জন্মদিনে জেলা ও মহানগর আ.লীগের কর্মসূচি

প্রভাতবেলা ডেস্ক:

১৮ অক্টোবর (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথক দোয়া মাহফিলের আয়োজন করেছে।

 

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৮ অক্টোবর রোববার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের নিচ তলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ। দোয়া ও মিলাদ মাহফিলে সংশ্লিষ্ট সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

 

অপর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৮ অক্টোবর রোববার বাদ জোহর শাহজালাল দরগাহ মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এড. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ