সাংগঠনিক সফরে সিলেটে আ.লীগ সাংগঠনিক সম্পাদক শফিক

প্রকাশিত: 3:32 PM, February 10, 2020

সাংগঠনিক সফরে সিলেটে  আ.লীগ সাংগঠনিক সম্পাদক শফিক

 

প্রভাতবেলা প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংগঠনিক সফরে সিলেট এসেছেন ।

সিলেট সফরে এসে প্রথমেই হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)’র মাজার জিয়ারত করেছেন ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। সেখানে তাকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এরপরপরই শাহজালাল (রহ) ও শাহ পরান (রহ) এর মাজার জিয়ারত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এরপর বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন  ফুটপাত হকারমুক্ত রাখতে সহযোগিতা চাইলেন আরিফ

এছাড়া আগামী দুইদিন তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা সফর করবেন বলে জানা গেছে।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ