সিলেট | |
প্রকাশিত: 8:07 PM, September 2, 2016
সংবাদদাতা, সুনামগঞ্জ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন পদ্মাসেতুর বেলায় বিশ্বব্যাংকের চোখ রাঙানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পরোয়া করেন নাই। তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড়–ন শক্রুদের মোকাবেলা করতে হবে। ঠিক তেমনি তার কন্যা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মেখ হাসিনা বলেছেন চাইনা বিশ্ব ব্যাংক, কারো কোন সাহায্যর দরকার নেই। দরকার হয় আমরা না খেয়ে নিজের সম্পদ দিয়ে পদ্মাসেতু নির্মাণ করব। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন,কিছুদিন পূর্বে খালেদা জিয়া বলেছিলেন স্বাধীনতা যুদ্ধে নাকি এতলক্ষ লোক মারা যায়নি। তারা নানা ধরনের মিথ্যা, নানা ধরনের অর্ধসত্য, অপসত্য কথা বলে বেড়ান। তারা বাংলার মানুষের উন্নয়ন পছন্দ করে না। দেশের মাটিতে যুদ্ধাপরাধিদের বিচার করায় তাদের দুঃখ লাগে। তাদের পিয়ারের মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরী,তাদের পিয়ারের মানুষ জামায়াতের মুজাহিদ তাদের বিচার তারা মনেপ্রাণে চায়নি। তাদের বিচার আইনের মাধ্যমে আমরা সম্পন্ন করেছি। সেই বিচার বিএনপি মনেপ্রাণে মেনে নিতে পারেনি।
মন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী-যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুক মিয়া ও সদস্য জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুত্বে সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংরাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডবোকেট বেলাল হোসাইন,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা,যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক আতিক,যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল মাহমুদ বাবলু,সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ,সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,বাবু সবুজ কান্তি দাস,সিতেশ তালুকদার মঞ্জু,বিপ্রেশ তালুকদার বাপ্পি,এডভোকেট আজাদুল ইসলাম রতন,সদস্য এডভোকেট কল্লোল তালুকদার চপল,মোঃ রোকন উদ্দিন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম,সাধারন সম্পাদক আতাউর রহমান,সুনামগঞ্জ সদও উপজেলা যুবলেিগর সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জল,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত সুজন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার সাবেক সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন,প্রমুখ। সম্মেলনে নতুন কমিটির সদস্যদের নাম পরে ঘোষনা করা হবে বলে জানানো হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি