সিলেট | |
প্রকাশিত: 5:42 PM, February 26, 2020
প্রতিনিধি,সিকৃবি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থী প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন সাদা দলের প্রার্থী প্রফেসর ড. মো. মুক্তার হোসেন।
এছাড়া সহ-সভাপতি পদে প্রফেসর ড. সানজিদা পারভীন রিতু, কোষাধ্যক্ষ পদে ড. মো. মোস্তফা সামছুজ্জামান, যুগ্ম-সম্পাদক পদে মো. শহীদুল্লাহ কায়সার এবং সদস্য পদে প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া, ড. মাহমুদুল হাসান , প্রফেসর ড. মো. তরিকুল আলম, প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা ও প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা জয় পেয়েছেন।
সিকৃবি’র কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. স্নেহাংশু শেখর চন্দ এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. মো. নাজমুল হক ও ড. মোহাম্মদ আবু জাফর বেপারী।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি