সিলেট-গাছবাড়ী সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: 7:32 PM, October 10, 2020

সিলেট-গাছবাড়ী সড়কের  বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর উপকন্ঠে কুশিঘাট পয়েন্ট সংলগ্ন রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে । বেহাল রাস্তা দেখে বুঝার উপায় নেই এই রাস্তা ধরেই কানাইঘাটের গাছবাড়িসহ আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষ এই রাস্তা ধরেই চলাচল করছেন প্রতিদিন ।

যথাসময়ে সংস্কার না করায় গুরুত্বপূর্ণ এ সড়কটির এখন বেহাল দশা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের গর্তে প্রায়ই যানবাহন আটকে চলাচল বন্ধ হয়ে যায়, ঘটে ছোট বড় দুর্ঘটনা । এটা এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা।

 

 

স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয় না । এমনকি স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলেও প্রশাসন কিংবা সওজের টনক নড়েনি ।

জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে গাছবাড়ি, রাজাগঞ্জ ও বাঘা এই তিন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কের সাথে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও বেশ কয়েকটি বাজারসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের সংযোগ রয়েছে।

আরও পড়ুন  ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ : সিলেটের ৩ জেলায় দায়িত্বে যারা

স্থানীয় সমাজকর্মী শাহিন আহমদ জানান,সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেই। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বারবার এই সড়কটি সংস্কারের দাবি জানালেও কোন সমাধান মিলছে না। তিনি জনগুরুত্বপূর্ণ এই সড়কের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ