সিলেট ছাত্রলীগ : বিতর্ক-সমালোচনা যাদের নিত্যসঙ্গী

প্রকাশিত: 12:39 PM, January 4, 2021

সিলেট ছাত্রলীগ : বিতর্ক-সমালোচনা যাদের নিত্যসঙ্গী

প্রভাতবেলা প্রতিবেদক:

ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির জনকের হাতে গড়া এ সংগঠন সংকটে, সংগ্রামে যে অতীত ইতিহাস রচনা করেছিলো, তা আজ মলিন । আজ ৪ জানুয়ারি ঐতিহ্যের ধারক এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী । দীর্ঘ ৭ দশকের বেশি সময়ের পথচলায় প্রাপ্তি যেমন আছে, তেমনি আছে অপ্রাপ্তিও ।

 

সংগঠনে অনুপ্রবেশ, নিজেদের প্রভাব ধরে রাখতে গ্রুপ-উপ গ্রুপের সৃষ্টি, কমিটি বাণিজ্য, নানা অপকর্মে জড়িয়ে যাওয়া নেতাকর্মীর কারণে বারবার হোঁচট খাচ্ছে ছাত্রলীগ। ব্যতিক্রম নয় সিলেট ছাত্রলীগও । সিলেটেও গত এক দশকে খুন, ধর্ষণ, অন্তর্কোন্দল আর নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বারবার আলোচিত-সমালোচিত হয়েছে ছাত্রলীগ ।

 

দীর্ঘদিন থেকে কমিটি না থাকায় ছন্দহীন অবস্থায় আছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। এ কারণেই দলীয় কোন্দল, আদর্শ বিচ্যুতি, খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে মনে করেন সাবেক ছাত্রলীগ নেতারা । সম্মেলনের মাধ্যমে কমিটি হলে নতুন নেতৃত্ব যেমন উঠে আসতো, তেমনি সংগঠনও গতিশীল হতো ।

আরও পড়ুন  ‘এনজিওগ্রাম’ নয় যাচ্ছে ‘হার্ট লান’ মেশিন

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক ছাত্রনেতা বলেন, আওয়ামীলীগের কিছু শীর্ষ নেতা নিজেদের প্রভাব-প্রতিপত্তি ধরে রাখতে গ্রুপ-উপগ্রুপগুলোকে পৃষ্টপোষকতা করছেন । নিজেদের বলয় ভারী করতে বহিরাগতদেরও ঠাঁই দিচ্ছেন, এতে সংগঠনে বাড়ছে অনুপ্রবেশ । ত্যাগী ও পরীক্ষিতদের মধ্যে ক্ষোভ-হতাশা বাড়ছে । এমন পরিস্থিতিতে অনেকে নিস্ক্রিয় হয়ে পড়ছেন । ফলে, রাজপথে খেই হারাচ্ছে ছাত্রলীগ ।

 

২০১৭ সালে বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ আক্ষেপের সুরে গণ্যমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা আসলে কী বলব, ছাত্রলীগকে নিয়ে কী করব, ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা তো ছাত্রলীগ করেছি। মুরব্বি অর্থাৎ আওয়ামী লীগ নেতারা যাতে বিব্রত না হন, এমন কোনো কাজ করিনি। এখন এরা এক কথায় অভিভাবকহীন। কোনো কন্ট্রোলিং নেই।

 

সিলেট এমসি কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর ছাত্রলীগ সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য দায় অস্বীকার করে বলেছিলেন, ‘এটা শুধু অভিযোগ। এরা যদি ছাত্রলীগের কোনো পদে থাকত তাহলে বুঝতাম। ছাত্রলীগে তাদের কোনো পদ নেই। রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই একটি গোষ্ঠী ছাত্রলীগের ওপর দায় চাপিয়ে দিচ্ছে।’

আরও পড়ুন  সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সোমবার

 

সিলেটে নানা কারণে আলোচিত-সমালোচিত হলেও ছাত্রলীগের অপকর্মের দায় কেউ নেয় না । কমিটির অজুহাতে অস্বীকার করার প্রবণতা দেখা যায় । কিন্তু বাস্তবতা হচ্ছে- যতবারই অপকর্মে জড়িয়েছে ছাত্রলীগ, ততবারই গণমাধ্যমে উঠে এসেছে কিছু শীর্ষনেতার নাম, যাদের আর্শীবাদে দাপিয়ে বেড়াচ্ছে নানা গ্রুপ-উপগ্রুপে বিভক্ত ছাত্রলীগ ।

সর্বশেষ সংবাদ