সিলেট | |
প্রকাশিত: 5:53 PM, May 18, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় প্রায় সহস্রাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধির হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আশিক উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন লস্কর, ইমতিয়াজ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন- জকিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন জায়গীরদার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল করিম নাচন, শাকিল মোর্শেদ, শফিকুর রহমান তুতুল, জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমীকদলের সভাপতি ইউনুস মিয়া, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম হেলালী, জেলা মহিলা দল সভানেত্রী সালেহা কবীর শেপী, জেলা কৃষকদলের সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর শ্রমীকদলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মাসুক এলাহী, আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, এখলাছুর রহমান মুন্না, সুচীর্ত্র বাবলু, সোহেল রানা, দিলদার হোসেন শামীম, চৌধুরী সোবহান আজাদ প্রমুখ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি