সিলেট | |
প্রকাশিত: 4:13 PM, January 29, 2020
প্রভাতবেলা ডেস্ক:: সিলেট-ঢাকা চারলেন মহাসড়ক বিষয়ে মতবিনিময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, স্বাচিপ নেতা ডা. রবিন প্রমুখ।
প্রভাতবেলা /২৯-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি