সিলেটে নিখোঁজ মণিপুরী যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: 9:15 PM, February 6, 2020

সিলেটে নিখোঁজ মণিপুরী যুবকের লাশ উদ্ধার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

নিখোঁজের তিনদিন পর সিলেট নগরীর মাছিমপুরে শুটকির আড়তের পেছনে সুরমার তীরে মিললো দেবাশীষ রাজকুমার নামক এক মনিপুরী যুবকের লাশ।

 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দেবাশীষ রাজকুমার নগরের মাছিমপুর মণিপুরী পাড়ার বাসিন্দা।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২ ফেব্রুয়ারি থেকে দেবাশীষ নিখোঁজ ছিলেন।

 

বুধবার বিকেলে শুটকির আড়তের পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, দেবাশীষের মানসিক ভারসাম্যহীনতার সমস্যা রয়েছে। একই সমস্যা ছিল তার মায়েরও। দেবাশীষ ছোট থাকা থাকাবস্থায় তার মা বৃন্দা রাণীর লাশও একইভাবে উদ্ধার করা হয়েছিল।

 

দেবাশীষের স্বাভাবিক মৃত্যু হতে পারে। এরপরও বিষয়টি স্বাভাবিকভাবে না নিয়ে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন  জালালাবাদ কলেজে শোভাযাত্রা

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ