সিলেটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: 6:12 PM, April 7, 2024

সিলেটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ।

আটককৃত মাদক কারবারি মোঃ মোশারফ হোসেন (৩০) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের আলাল মিয়ার পুত্র ।

এক প্রেসনোটে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গতকাল রাত দেড়টার দিকে নগরীর চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের আলিয়া মাদরাসা মাঠ সংলগ্ন এলাকা থেকে মোঃ মোশারফ হোসেনকে ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।

 

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ