সিলেট ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: হিজাবেও নতুন ফ্যাশন। আধুনিক যুগে কেউ ইউরোপীয়ান ফ্যাশনকে অনুকরণ করছেন,আবার কেউ অ্যারাবিয়ান। আবার কেউ একাধিক ট্রেন্ডের মিশেল ঘটিয়ে গড়ে তুলছেন আলাদা ফ্যাশন জগত ।
ধর্মীয় চেতনার পাশাপাশি বর্তমানে অনেকেই হিজাবকে ফ্যাশন হিসেবে গ্রহণ করছেন। এ কারণে দেশে হিজাবের একটি বড় বাজারও তৈরি হয়েছে।
দেশে তৈরির পাশাপাশি বিদেশ থেকেও আসছে হিজাব। আর হিজাবকে ফ্যাশন হিসেবে গ্রহণ করার ট্রেন্ডকে মাথায় রেখে আগামী ১৯ ও ২০ জানুয়ারি সিলেটে শুরু হচ্ছে দু’দিনব্যাপী পিউরিটি হিজাব ফেয়ার ২০১৭।
বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর হোটেল স্টার প্যাসেফিকে মেলাটি চলবে।
আয়োজকরা বলছেন, মেলায় নানা রঙ-বেরঙের এবং ডিজাইনের দেশি-বিদেশি হিজাব, কুর্তিস এবং তাগার সঙ্গে মানুষের পরিচয় হবে। বৈচিত্রময় নানা ধরণের হিজাব একই জায়গায় পাওয়া যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি