সিলেটের দুই উপজেলায় ভোটযুদ্ধ শুরু

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক : সিলেটে দুই উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে ভোটযুদ্ধ শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। নির্বাচনে দুই প্রধান দল, আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রতীক থাকায় ভোটারদের আগ্রহ, উচ্ছ্বাসও খানিকটা যেন বেশি।

সিলেট জেলার ওসমানীনগর এবং বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাচন এবার অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ওসমানীনগর উপজেলা নির্বাচনে ৮টি ইউনিয়নের এক লাখ ২৯ হাজার ৮৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপজেলার ৫২টি কেন্দ্রের ৩১৪টি বুথে হচ্ছে ভোট গ্রহণ। তন্মধ্যে ৪২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণের তালিকায় রেখে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন।

ওসমানীনগরে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আতাউর রহমান (আওয়ামী লীগ, নৌকা প্রতীক), আখতারুজ্জামান চৌধুরী জগলু (আওয়ামী লীগ বিদ্রোহী, ঘোড়া প্রতীক), ময়নুল হক চৌধুরী (বিএনপি, ধানের শীষ প্রতীক) এবং শিব্বির আহমদ (জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক)।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন গয়াছ মিয়া (ধানের শীষ) ও ফেরদৌস খান (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চার জন। তারা হচ্ছেন- মুক্তা পারভীন (নৌকা), মুসলিমা আক্তার চৌধুরী (ধানের শীষ), হোসনা বেগম (কলস) ও শারমিন সুলতানা (ফুটবল)।

আরও পড়ুন  ত্রিশালে বাস খাদে, তিন যাত্রী নিহত

এদিকে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন লড়ছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮০৭ জন। ৮৭টি কেন্দ্রের ৪৩২টি বুথে ভোট গ্রহণ চলছে।

সর্বশেষ সংবাদ