সিলেট | |
প্রকাশিত: 3:40 AM, May 6, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব চলে গেলেন না ফেরার দেশে।
এই সংগ্রামী ছাত্রনেতাকে আর কোনদিন দেখা যাবেনা সিলেটের রাজপথের মিছিলে, মিটিংয়ে।
শনিবার (৫মে) রাত ১০টা ৪৫ মিনিটের সময় রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
সিলেট মহানগর ছাত্রনেতা হাবিবুর রহমান চৌধুরী হাবিবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে। হাবিবুর রহমান হাবিবের এমন অকাল প্রয়াণ কেউ মেনে নিতে পারছেন না। শোকাহত সিলেট।
গত ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন ছাত্রদল নেতা হাবিব। তাৎক্ষনিকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসেন তার পরিবার।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিবের জানাজার নামাজ রবিবার (৬মে) বাদ জোহর ১:৩০ মিনিটে দরগা শাহজালাল (রাঃ) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
মানিক পীরের টিলায় তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি