সুপ্রিম কোর্ট বারের সভাপতি খসরু, সম্পাদক কাজল

প্রকাশিত: 12:53 PM, March 13, 2021

সুপ্রিম কোর্ট বারের সভাপতি খসরু, সম্পাদক কাজল

প্রভাতবেলা ডেস্ক:

২০২১-২২ সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিএনপি-সমর্থিত নীল প্যানেলের প্রার্থী আইনজীবী মো. রুহুল কুদ্দুস।

 

শুক্রবার (১২ মার্চ) ভোট গণনা শেষে রাত একটার দিকে নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক সাবেক বিচারপতি এএসএম আবদুর রহমান এই ফল ঘোষণা করেন।

 

এর আগে বুধবার (১০ মার্চ) ও বৃহস্পতিবার (১১ মার্চ) দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতির একটি পদে, সহসম্পাদকের একটি, কোষাধ্যক্ষসহ মোট আটটি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা জয়ী হয়েছেন।

 

অন্যদিকে সম্পাদক, সহসভাপতির একটি পদে, সহসম্পাদকের একটি পদসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা।

আরও পড়ুন  পরী- পিয়াসা -মৌ সিআইডিতে

 

সভাপতি পদে আবদুল মতিন খসরু ২ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট। সহসভাপতির দুটি পদের একটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের মুহাম্মদ শফিক উল্ল্যা এবং অন্যটিতে নীল প্যানেলের মো. জালাল উদ্দিন।

 

এ দিকে, সম্পাদক পদে নীল প্যানেল থেকে আইনজীবী রুহুল কুদ্দুস ৩ হাজার ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ২ হাজার ২০৪ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবদুল আলিম মিয়া।

 

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের প্রার্থী মো. ইকবাল করিম। আর সহসম্পাদকের দুটি পদের মধ্যে একটিতে জয় পেয়েছেন নীল প্যানেলের মাহমুদ হাসান, অন্যটিতে সাদা প্যানেলের সাফায়েত সুলতানা।

এছাড়া সাতটি সদস্য পদের মধ্যে চারটিতে জয় পেয়েছে সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন-এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান, মিন্টু কুমার মণ্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ। সদস্য পদে জয়ী নীল প্যানেলের তিন প্রার্থী হলেন এস এম ইফতেখার উদ্দিন আহমেদ, পারভীন কাওসার ও রেদওয়ান আহমেদ।

আরও পড়ুন  পিলখানা হত্যা মামলা : মৃত্যুদন্ড প্রাপ্তদের আপিল

 

এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ৭ হাজার ৭২১ জন। এর মধ্যে ৫ হাজার ৪৮৬ জন ভোট দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ