সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সিলেট আওয়ামীলীগের নেতারা সুস্থ হয়ে উঠছেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের শরীরে করোনার কোন উপসর্গ নেই। আজ মঙ্গলবার(২জুন) পুনরায় করোনা টেষ্ট করাবেন তিনি ।
সোমবার (১ জুন) তিনি বলেন, ‘এখন জ্বর, কাশি বা শ্বাসকষ্ট নেই। আমি শুরু থেকেই বাসায় ছিলাম। সবার দোয়ায় ভালো আছি। আগামীকাল (মঙ্গলবার) আবার করোনা শনাক্তের পরীক্ষা করাব। দুই তিন দিন পর আরও একটি পরীক্ষা করাবো।’
সিসিক’র কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদও সুস্থতার দিকে। শারিরিক অবস্থা অনেকটা স্বাভাবিক বলে জানা গেছে। শামসুদ্দিন হাসপাতাল থেকে প্রেরিত তার ছবি ও ভিডিও নেতাকর্মীদের আশান্বিত করছে।
সিসিক’র সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পত্নী আছমা কামরানের স্থিতাবস্থা। তার কোন উপসর্গ এখনো নেই।
শ্রমিকলীগ নেতা শাহরিয়ার কবির সেলিমের অবস্থা অপরিবর্তিত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি