সিলেট | |
প্রকাশিত: 8:48 PM, January 3, 2021
সেশন ফি জমা দিয়ে বাড়ী ফেরা হলোনা রিয়ার
প্রতিনিধি.চট্টগ্রাম♦ কলেজের সেশন ফি জমা দিয়ে বাড়ী ফেরা হলো না চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কলেজ ছাত্রী শারমিন সুলতানা রিয়ার (১৮)। তার জীবন প্রদীপ নিভিয়ে দিলো ঘাতক কাভার্ডভ্যান। রবিবার (৩জানুয়ারী) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। কলেজ ছাত্রী রিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত কলেজ ছাত্রী রিয়া বারৈয়াঢালা মহালংকা মোল্লা বাড়ির জামশেদ উদ্দিনের কন্যা ও সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সুত্রে জানা গেছে, দুপুরের দিকে কলেজের সেশন ফি জমা দিয়ে ফের সীতাকুন্ড বাস স্ট্যান্ড থেকে বাড়িতে যাওয়ার জন্য সেইফ লাইন নামক একটি যাত্রীবাহী মিনিবাসে উঠেন। বড় দারোগার বাজারের গন্তব্যস্থানে মিনি বাস থেকে নামার সময় ঢাকামুখি একটি কাভার্ডভ্যান একইমুখি একটি পিকাপকে ধাক্কা দিলে পিকাপটি সেইফলাইন পরিবহনের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী মৃত্যুবরণ করেন এবং গাড়িতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যম কর্মীদের বলেন,দুর্ঘটনার পর পর পুলিশ কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি