স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো জামিলের

প্রকাশিত: 4:06 PM, April 2, 2017

শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ : বাবার বড় আশা ছিলো দ্বিতীয় পুত্রকে ইউরোপ পাঠানোর কিন্তু স্বপ্ন পুরণ হলোনা । দুর্বৃত্তদের হামলায় নিহত জামিলের সহকর্মীদের ছেড়ে সে এখন অজানার পথে পাড়ি দিয়েছে । সহপাঠিদের সাথে তার আর ফোনে কথা হবে না, এবং দেখা ও হবেনা। কিন্তু তার হত্যা কারীদের ফাঁসি চান সহকর্মী ও সুশীল সমাজ। অপর দিকে তার ভাই কোরআনে হাফেজ মওদুদ এবারের আলেম পরীক্ষা দেয়া হলোনা । হাসপাতালের বেডে সে ভাইয়ের শোকে হাউমাউ করে কাঁদছে। এবং বার বার অজ্ঞান হচ্ছে । গত শুক্রবার গভীর রাতে নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের মংলা পুর গ্রামের মাওলানা মোস্তফা আহমেদ এর বাড়িতে কলাসিবল গেইটের তালা ভেঙ্গে কৌশলে একদল দুর্বৃত্তরা প্রবেশ করে । মাওঃ মোস্তফা আহমেদের কক্ষে ঢুকেই হামলা ও তান্ডবলিলা চালায় তারা । তার পার্শ্বের ঘরেই গভীর ঘুমে নিমজ্জ্তি ছিলো জামিল। সে তার বাবার চিৎকার শুনতে পেরে দৌড়ে আসে । এ সব ঘটনা দেখে তার দুর্বৃত্তদের সাথে বাধ সাজে । এবং ধস্তা Ñধস্তি করতে থাকে তাদের একটু চেনার জন্য মুখোশধারীদের মধ্যে একজনের মুখোশ টেনে ধরতেই তাকে উপর্যুপরি ভাবে আক্রমন চালায় দুর্বৃত্তরা। এবং এ সময় পরিবারের অন্যান্য সদস্য ছোট ভাই মওদুদ (১৯) ও মাশুদ (১৪) কে ও তারা আক্রমন করে । এক পর্যাযে জামিলকে মৃত নিশ্চিত মনে করে বাড়ির উঠানে রেখে পালিয়ে যায় । খবর পেয়ে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন । সেখানে নেয়ার পর চিকিৎসক মওদুদকে মৃত বলে ঘোষনা করেন । পর দিন শনিবার সকালে নবীগঞ্জ থানার পুলিশ এসে নিহত জামিলের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করে । ঐ দিন বিকেলে তার লাশ গ্রামের মাঠে জানাজা শেষে দাফন করা হয়। ওপরদিকে তার ছোট ভাই স্থানীয় সৈয়দ পুর বাজার ফাজিল মাদরাসার আলেম পরীক্ষার্থী মওদুদ গত কাল রবি বার সারা দেশের ন্যায় তার এইচএসসি ( আলেম) পরীক্ষা ছিলো । কিন্তু অন্যান্য সহকর্মীরা পরীক্ষায় অংশ গ্রহন করলেও তার ঐ পরীক্ষায় অংশ গ্রহন করা হলোনা । সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে সে কাতরাচ্ছে । এবং ভাইয়ের জন্য হাউ মাউ করে কাঁদছে । অপরদিকে এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে সুত্রে জানা গেছে ।

সর্বশেষ সংবাদ