সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
আনন্দ ঝর্ণা ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় ক্যারিয়ারে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পরবর্তী প্রজেক্ট ‘মোহ মায়া’-তে দেখা যাবে স্বস্তিকাকে। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।
সোমবার (৩০ নভেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে আনুষ্ঠানিকভাবে ভক্তদের বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আরো এক নারী, তার কাহিনি, তার জীবন আর আমি। হইচইয়ে আমার পরবর্তী কাজ মোহ মায়া।’
পাশাপাশি সিভিএফ-এর কর্তা মহেন্দ্র সোনিকে ট্যাগ করে মৃত্যুর পরবর্তী ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী লেখেন, ‘আর কিছু হোক না হোক আমি মরে গেলে তোমরা আমার রেট্রোস্পেক্টিভটা করে দিও। প্রচুর বৈচিত্র্য! অন্য কারো এতটা হবে না মনে হয়।’
ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি এখন বলিউডেও দেখা যাচ্ছে স্বস্তিকাকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘দিল বেচারা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া আমাজন প্রাইমের ‘পাতাল লোক’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এজন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নও জিতেছেন। এখানেই শেষ নয়, ‘তাসের ঘর’ সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন স্বস্তিকা। ‘ব্ল্যাক উইডোজ’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি